ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চাক্তাই-খাতুনগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক শ্রমিকদের মানববন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ২:১১

চট্টগ্রাম নগরীর চাক্তাই-খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি ও পরিবহন শ্রমিক নেতাদের উপর হামলাকারী চিহ্নিত চাঁদাবাজ, মামলাবাজ, চাক্তাই খাতুনগঞ্জে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত পুলিশের সোর্স ইউনুছ কেরানিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে পরিবহন শ্রমিকেরা। চাঁদাবাজ ইউনুছ কেরানিকে গ্রেফতার করা না হলে চাক্তাই-খাতুনগঞ্জে সব ধরণের মালবাহী  ট্রাক শ্রমিকেরা কর্মবিরতী পালন করবেন। একই সাথে চাক্তাই শিল্প ও বণিক সমিতির কেরানির পদটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করায় সমিতির পদ থেকে অপসারণের দাবিও জানান। মানববন্ধনে বক্তারা বলেন ৮ হাজার টাকা মাসিক বেতনের চাকুরী হলেও বর্তমান ইউনুছ কেরানি নগরীর বাকলিয়া এবং পটিয়ার আশিয়া এলাকায় বিলাসবহুল বাড়িসহ প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। সেমাবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পরিবহন শ্রমিকেরা মানববন্ধনে উপরোক্ত কথাগুলো বলেন। মানববন্ধনে চাক্তাই শিল্প ও বণিক সমিতির কেরানি ইউনুছের নেতৃত্বে সিকিউরিটি গার্ডের মাধ্যমে পণ্যবাহী প্রতি ট্রাক ৩শ থেকে ৫শ টাকা চাঁদা হিসেবে দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজির করে আসছে। চাঁদাবাজির প্রতিবাদ করায় বৃহস্পতিবার দুপুরে ইউনুছ কেরানির নির্দেশে সিকিউরিটি গার্ডরা ট্রাক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও পরিবহন শ্রমিক নেতা নুরুল হকের উপর হামলা চালায়। চাঁদাবাজির ঘটনায় বাকলিয়া থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত মামলা রেকর্ড করেনি এবং সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। চাক্তাই ট্রাক কল্যাণ সমবায় সমিতির সভাপতি জেবল হোসেন লেদুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল, এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, মিনি ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি নিজাম উদ্দিন, বন্দর প্রাইম মোভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক আবুল খায়ের, চাক্তাই শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ড্রাইভার, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, সিনিয়র সদস্য মোঃ নুরু, মোঃ মিলন, বাচ্চু ডাক্তার, মোঃ কালু, মোঃ হোসেন, মোঃ মঞ্জুর, নুরুল হক, মহরম আলী প্রমুখ।

এমএসএম / জামান

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার