ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৩:২
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিগত বেশ কয়েকজন চেয়ারম্যান ও সচিবের বিরোধ ও অনিয়ম নিয়ে দীর্ঘদিন নানা সময়ে নানা বিষয়ে গণমাধ্যমসহ সুশীল সমাজে আলোচনা-সমালোচনায় রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। অভ্যন্তরীণ কোন্দল ও হিংসাত্মক মনোভাবে থমকে আছে শিক্ষা বোর্ডের অনেক কাজ। কাজের কাজ না হলেও শুধুমাত্র হিংসা ও সুবিধাভোগের লোভে একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য ও কাদা ছোড়ায় ব্যস্ত রয়েছেন বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীরা।
 
ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, বোর্ড চেয়ারম্যান  ঈদুল ফিতর ২০২২-এ দোষ চিহ্নিত বা প্রমাণিত না করে, বরখাস্ত কিংবা সাময়িক বরখাস্ত না করে প্রশাসনিক কর্মকর্তা জাফর ইকবালের বেতন-ভাতা অনিয়মতান্ত্রিকভাবে বন্ধ রেখেছেন। চেয়ারম্যানের নামে একটি গাড়ি বরাদ্দ থাকলেও তিনি দুটি গাড়ি ব্যবহার করছেন। একটিতে তিনি নিজে ও অন্যটি তার পরিবার-পরিজন ব্যবহার করছেন। চেয়ারম্যানের অসহযোগিতা ও অদক্ষতার কারণে উন্নয়নমূলক কাজ মসজিদ সংস্কার ও লিফট, জেনারেটর স্থাপন ইত্যাদি কাজ করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ ভুক্তভোগীদের।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, বোর্ডের কর্মকর্তাদের চাহিদা সংক্রান্ত নথিপত্র আটকে রেখে চাহিদা পুরণ না করে কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করেন তিনি। প্রেষণ ও বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা চেয়ারম্যানের নিত্য নৈমিত্তিক ব্যাপার। যা বোর্ড কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত। যখন তখন বোর্ডে কর্মরতদের ডেকে অশালীন আচরণ ও গালিগালাজও করেন তিনি।
 
তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বিদ্যালয় ও কলেজ শাখাসহ গুরুত্বপূর্ণ শাখাসমূহের নথি স্বাক্ষর না করে দীর্ঘ দিন ফেলে রাখা। নথি স্বাক্ষরের কথা বলতে গেলে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারমুখী আচরণ করা। চেয়ারম্যানের কক্ষে কর্মকর্তা ও কর্মচারীরা গেলে রাজা বাদশার মত আচরণ করে বসতে না বলে দাঁড় করিয়ে রাখা। তাঁর সঙ্গে কোন মতবিরোধ হলে অপমান করে রুম থেকে বের করে দেওয়াসহ আরও ডজন খানেক অভিযোগ উঠেছে বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে।  ইতোমধ্যে বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক তাঁর দুর্ব্যবহারের শিকার হয়েছেন। বোর্ডে আগত সেবাগ্রহিতাবৃন্দকেও ছাড় দেন না তিনি।
 
এদিকে সিলেকশন-১ কমিটির ফাইল তিনি নিজে তার আলমারিতে রেখে খোঁজাখুঁজির নামে হয়রানি হুমকি ধামকি সহ দেখে নেওয়া কথা বলেছেন কর্মকর্তা-কর্মচারিদের। জানা গেছে, ফাইল খোঁজার নামে সংস্থাপন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘদিন থেকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন তিনি। এ বিষয়ে বর্তমানে নিরাপত্তার দ্বায়িত্বে থাকা কর্মকর্তা খোরশেদ আলমকে হুমকি ধামকিসহ চাকুরী খেয়ে ফেলার হুমকিও দেন তিনি। পরে অবশ্য সেই ফাইল সচিবের উপস্থিতিতে চেয়ারম্যানের কক্ষের আলমারি থেকেই গত ২২ মে উদ্ধার হয়। 
 
এছাড়াও বোর্ড চেয়ারম্যান নিজে নিয়মিত বেলা ১২টায় অফিসে আসেন, অথচ কারণে অকারণে যাচাই বাছাই ছাড়াই নিজের পছন্দের কর্মকর্তা ও কর্মচারী বাদে অন্যদের অফিস টাইম নিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন।
 
ঘটনার সত্যতা জানতে চাইলে, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বলেন, কোন প্রকার উন্নয়নের কাজ থেমে নেই। মসজিদে এসি লাগানো হয়েছে। অফিসে যারা ঠিক সময়ে আসে না তাদেরকে পরিদর্শনের সময় না পেয়ে সর্তক করেছি। আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না। যারা অভিযোগ দিয়েছে তারা মিথ্যা কথা বলেছে । একটি দপ্তরের প্রধান হিসাবে কাউকে তুচ্ছতাচ্ছিল্য বা গালাগালি করা আমার জন্য শোভনীয় নয়। কারো নথিতে ভুল থাকলে তা আমি ছেড়ে দিতে পারি না। জাফর ইকবালের বেতন ভাতার বিষয়ে সচিবের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম