কোনাবাড়ীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা। বুধবার (২৫ মে) সকালে কোনাবাড়ী এলাকার এনটিকেসি নামের ওই পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে ব্যর্থ হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও লাঠিচার্জ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে ওই কারখানা কর্তৃপক্ষ ঈদের আগে কারখানা বন্ধ করে পালিয়ে যায়। এরপর কারখানাটি আর উৎপাদন কার্যক্রম শুরু করেনি। প্রায় প্রতিদিনই শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে ফিরে যান। আজ সকালে কয়েক হাজার শ্রমিক সংঘবদ্ধ হয়ে কারখানার গেটের সামনে অবস্থান নেয়। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
কারখানার জিএম বুলবুল আহমেদ জানান, মালিকপক্ষের সাথে কথা হয়েছে। আগামী মাসের ৫ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দেয়া হবে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied