ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফাইনালের আগে ব্যক্তিগত ‘ডাবল’ জিতলেন ক্লপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৪:৬

প্রিমিয়ার লিগ শিরোপা এক পয়েন্টের জন্য হাতছাড়া হয়েছে, তবে লিগে মৌসুমের সেরা ম্যানেজারের পুরস্কার ঠিকই ধরা দিয়েছে তার কাছে। এছাড়া ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (এলএমএ) কাছ থেকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতে ব্যক্তিগত ‘ডাবল’ পূর্ণ করেছেন তিনি।

প্রিমিয়ার লিগের শেষ দিন পর্যন্ত টিকে ছিল ইয়ুর্গেন ক্লপের দলের কোয়াড্রপল বা শিরোপা চতুষ্টয় জয়ের স্বপ্ন। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার সিটির শেষ মুহূর্তের নাটকীয় জয়ে সেই স্বপ্ন চুরমার হয়েছে।

লিগ আর এফএ কাপ জিতে এরই মধ্যে ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করেছে ক্লপের লিভারপুল। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, প্যারিসের সেই মহারণে রেকর্ড ১৩ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদকে ধরাশায়ী করতে পারলে প্রথমবারের মতো ট্রেবল জয় নিশ্চিত হবে দলটির।

এছাড়া কাপ ডাবল পূর্ণ করার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম ম্যানেজার হিসেবে চার শিরোপা (প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ) জয়ের চক্র পূরণ করেছেন ক্লপ।

লিভারপুলকে নিয়ে অবিশ্বাস্য মৌসুম কাটানো ক্লপও সেরা কোচের স্বীকৃতি পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত, ‘এটা দারুণ সম্মানের বিষয় এবং আমাদের মৌসুমটিও ছিল অবিশ্বাস্য। সহকর্মীদের ভোটে সেরা হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’

আগামী ২৯ মে (রোববার) বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ক্লপের লিভারপুল।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে