ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ১১:৪৩
মাদারীপুরের শিবচরে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহান ভূঁইয়া (২২)  নামরে এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম মিয়া। শুক্রবার (২৫ জুন) বিকালে উপজেলার পাঁচ্চর বাজারের কাছ থেকে  তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহান উপজেলার ভান্ডারী কান্দি ইউনিয়নের ক্রোকচর নতুন বাজার এলাকার আবু কালাম ভূইয়ার ছেলে।
 
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ভদ্রাসন জে সি একাডেমির নবম শ্রেণীর ছাত্রী (১৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সোহান। এক পর্যায় বিয়ের প্রতিশ্রতি দিয়ে গেলো রমজানে  শিবচর পৌরসভা এলকায় ওই মেয়ের বাড়ীতে এসে সোহান আংটি ও নাকের ফুল উপহার দেয় এবং ওই রাতে  পরিবারের লোকের অজান্তে মেয়ের ঘরে প্রবেশ করে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে । তবে চুড়ান্ত ভাবে বিয়ে করার চাপ দিলে কৌশলে কেটে পড়ে সোহান। পরে মেয়ের মা বাদি হয়ে  গত ২৬ মে শিবচর থানায় সোহানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। খবর শুনে সোহান  আত্মগোপন করে ঢাকায় চলে যায়।
 
মামলার তদন্তকারী  কর্মকর্তা, ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম মিয়া বলেন,অভিযুক্তর বাড়ী ভদ্রাসন হওয়ায় বিশেষ করে ওসি স্যার  মামলাটির তদন্ত ভার  আমাকে দেয়। খবর নিয়ে জানতে পারি আসামী ঢাকায় পলাত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে  ঢাকায় গিয়েও তাঁকে  আটক করতে পারিনি। পরে আসামীর বাবার সাথে পারিবারিক সম্পর্ক করার চেষ্টা করি। এক-পর্যায় আসামীর বাবা তাঁর ওই ছেলেকে বিয়ে করাবে বলে জানায়। তাদের চাহিদা মত  সুন্দরী এক মেয়ের ছবি দেখিয়ে পছন্দ হলে আসামীর সাথে বিয়ে দেব বলিয়া আসামীর বাবার সাথে কথাবার্তা বলতে থাকি। এমনকি পাত্রির পিতা অনেক টাকা পয়সার মালিক বলে আসামীর বাবাকে আশ্বস্ত করলে তিনি তার ছেলের জন্য ঐ মেয়ে দেখতে রাজি হন।  পরবর্তীতে আসামীর পিতা ২৫ জুলাই মেয়ে দেখানোর জন্য আসামীকে ঢাকা থেকে নিয়ে আসলে পলাতক আসামীকে নিয়ে মেয়ে দেখতে রওনা দিলে পথিমধ্যে  আসামীকে গ্রেফতার করি। তিনি আরো বলেন, আমাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের ক্ষেত্রে আমাদের অনেক ধরণের কৌশল অবলম্বন করতে হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত