আক্কেলপুরে উদ্যোক্তা নারীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোক্তা নারীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে, “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” প্রকল্পের আওতায় আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৮ জন উদ্যোক্তা নারীর হাতে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল ইউরিয়া সার ৮ কেজি, ড্যাব ৫ কেজি, পটাশ ৫ কেজি, জিপসাম ৫ কেজি, কম্পোস্ট সার ১০ কেজি, ১০ ধরণের শাক-সবজী বীজ, বীজ রাখার পাত্র ২ টি, ঝাঝড়ি ১টি, দেড় শতাংশ জমি ঘেড়ার নেট ও ৬ প্রকার ফলের চারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, কৃষি কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ।
এই অর্থবছরে এ প্রকল্পের আওতায় মোট ৯৬ জনের মাঝে এই ধরণের উপকরণ বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়