ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ভেজাল ওষুধ তৈরির দায়ে ৩ জনের কারাদন্ড


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৩:৫২

জয়পুরহাটের আক্কেলপুরে ভেজাল আয়ুর্বেদী ওষুধ তৈরীর দায়ে তিন জনকে ১৫ দিন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলেন উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামের কলিম উদ্দীনের পুত্র রেজাউল করিম(৭০), তার ভাই জিল্লুর রহমান (৪৫) এবং আবুল হোসেনের পুত্র বেলাল হোসেন(৫২)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে ভেজাল ওষুধ তৈরী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর উপজেলা প্রশাসন র‌্যাব-৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে। এসময় ৬০০ লিটার শালসা জাতীয় ভেজাল তরল, ৮৪ বোতল আয়ুর্বেদী ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। ভেজাল ওষুধ তৈরির দায়ে তাদের ৩ জনকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের জন্য কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকাারী কমিশনার (ভূমি) মৌসুমী হক।

সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তারা নিজ বাড়িতে কোন প্রকার অনুমতি ছাড়াই দির্ঘদিন থেকে ভেজাল ওষুধ তৈরী করছিল। ভেজাল ওষুধ তৈরীর দায়ে তাদের কারাদন্ড দেওয়া হয়েছে’।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, ‘উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও র‌্যাব সদস্যদের সহযোগীতায় অভিযানটি পরিচালিত হয়। ভেজালের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। নিয়মিত সকল প্রকার ভেজালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ