শেরপুর ৬৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক
বগুড়ার শেরপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দূর্ঘটনা কবলিত এক নারী ও এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ২৬ মে সকাল ১১ টায় মির্জাপুর ইউনিয়নের ভাদড়া এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃত যুবক দিনাজপুর জেলার হাকিমপুর থানার মাটিপাড়া গ্রামের রাজু আহম্মেদের ছেলে হাসান (২২)। মহিলাটি অসুস্থ হওয়ায় নাম পরিচয় জানা যায়নি। জানা যায়, অজ্ঞাত মহিলাটি ফেনসিডিল শরীরের সাথে বেধে নিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করে। সেই মোটরসাইকেলে সিরাজগঞ্জে যাওয়ার সময় বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া এলাকায় পৌঁছলে স্প্রিড ব্রেকার এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে মহিলাটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করতে এসে ফেনসিডিল দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
পরে শেরপুর থানা পুলিশ মোটরসাইকেলসহ তাদের দু’জনকে আটক করে। আহত মহিলাটিকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।আটককৃত যুবক হাসান জানান, তার বন্ধু সাগরের অনুরোধে মোটরসাইকেল দিয়ে এই মহিলাটিকে নিয়ে সিরাজগঞ্জে রেখে আসতে যাচ্ছিলো ।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, একটি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেল ও ৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। মহিলাটির অজ্ঞান থাকে তার নাম পরিচয় পাওয়া যায়নি তাকে চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied