ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৪:৩৫
রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করেছে। 
 
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী। 
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ মঞ্জুশ্রী রায়, নৃত্যগুরু কাবেরি দেবনাথ ও সংগীত প্রশিক্ষক পীযূষ কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বেতারের আব্দুর মাসুম। 
 
শিশুদের কলকাকলীতে উৎসব মুখর পরিবেশে রবীন্দ্র সংগীত পরিবেশন করে আবরার আল ফাহাদ শৈশব, নজরুল গীতি পরিবেশন করে সুদিপ্তা সরকার কথা এবং নৃত্য পরিবেশন করে শিশু একাডেমির স্বর্ণ, সৌমী, রিয়া, স্বস্তিকা, অবন্তিকা, মায়রা, রায়া, হৃদ্ধি ও রাজণ্যা। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম