ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ওসির বিরুদ্ধে ডাকাতির মামলা না নেয়ায় ডিআইজির কাছে অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৫:২৩

কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তীর বিরুদ্ধে ডাকাতির ঘটনায় মামলা না নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ড করতে কক্সবাজার জেলা পুলিশ সুপার নির্দেশ দিলেও তার কথাও শুনেনি ওসি চন্দন। গত বুধবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে উপজেলার খুটাখালী এলাকার জামাল হোসাইনের পুত্র রহিম উদ্দীন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানায়, গত ১৯ মে চকরিয়া উপজেলার খুটাখালী লাল পোল ব্রীজের সামনে দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ১০/১৫ রাউন্ড এলোপাতাড়ি গুলি চালায় এতে ৬০/৭০ জন সাধারণ আহত হয়। উক্ত উক্ত গ্রুপের সাথে র‌্যাবের অভিযান টিমের সাথেও গোলাগুলির ঘটনা ঘটে।  
এ ঘটনায় নুরুল আজিমসহ ১০/১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে মামলা নেয়নি। 
এ বিষয়ে রহিম উদ্দীন জানান, প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এলাকার হাজার হাজার মানুষ স্বাক্ষী দিবে যাবতীয় তথ্য প্রমান থাকার পরও ওসি মামলা নিচ্ছে না, অভিযোগ দেয়ার পরও গ্রহণ করছে না অথচ মামলা নেয়ার জন্য জেলা পুলিশ সুপার মহোদয় নির্দেশ দিলেও উনার কথা না শুনাতে ডিআইজি মহোদয়রে কাছে অভিযোগ দিয়েছি। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী জানান, ঘটনাটি ঘটেছে মূলত মাছের ঘের নিয়ে তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ডাকাতির কোন ঘটনা না। অভিযোগের বিষয়ে তিনি এখনো পর্যন্ত কিছু জানে না বলে জানান। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার