ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ফাইনালে রিয়ালকে তিন গোলে হারাবে লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ১:৫৬

রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল উভয়ের হয়েই খেলেছেন মাইকেল ওয়েন। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে তাঁর এই দুই সাবেক দল। ফাইনালের আগে নিজের দুই দলকে নিয়ে বেশ বিতর্কিত এক ভবিষ্যৎবাণী করে বসলেন এই ইংলিশ মিডফিল্ডার। 

প্যারিসে এবারের চ্যাম্পিয়ন্স ফাইনালে নাকি লিভারপুলের সামনে দাঁড়াতেই পারবে না রিয়াল মাদ্রিদ, এমনটাই মনে করেন লিভারপুলের হয়ে ২৯৭ ম্যাচে ১৫৮ গোল করা ওয়েন। ডেইলি মেইলের সঙ্গে আলাপচারিতায় চ্যাম্পিয়ন্স ফাইনালের চিত্র কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনায় ওয়েন বলেন, ‘আমার মনে হয় রিয়াল মাদ্রিদের চেয়ে লিভারপুল ভালো দল এবং তারা মাদ্রিদকে উড়িয়ে দিতে পারে। আমার ভবিষ্যদ্বাণী হচ্ছে (লিভারপুলের পক্ষে) ৩-১ বা ৩-০।’

‘আমার মনে হয় এই মুহূর্তে রিয়ালের চেয়ে লিভারপুল একটু বেশিই ভালো দল, তারা মাদ্রিদকে সহজেই হারাতে পারবে বলে আমার বিশ্বাস।’

শেষ ষোলোয় পিএসজি, কোয়ার্টার ফাইনালে চেলসি এবং সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নাটকীয় সব জয়ে ফাইনালের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। সাবেক মাদ্রিদ স্ট্রাইকার ওয়েনের কণ্ঠে তাদের জন্যও প্রশংসা ঝরেছে, ‘মাদ্রিদ ফাইনালে পৌছাতে যা করেছে, তা প্রশংসনীয়। ম্যানচেস্টার সিটি দারুণ খেলছিল, মাদ্রিদ তাদেরকেও হারিয়েছে। তবে আমার মনে হয়, লিভারপুলের এই দলটা অনেক ভালো এবং অভিজ্ঞ।’

ফাইনালে দুই দলের রণকৌশল কেমন হতে পারে, সেটা নিয়েও নিজের ভাবনা বয়ান করেছেন ওয়েন, ‘লিভারপুল বলের দখল রেখে খেলবে। মাদ্রিদ রক্ষণে স্পেসগুলো আটকে সালাহ- মানেদের রুখে দেওয়ার চেষ্টা করবে। রিয়াল মাদ্রিদ আঁটসাঁট রক্ষণ রেখে লিভারপুলের ডিফেন্সিভ হাই-লাইনের সুযোগ নিয়ে প্রতি-আক্রমণের মাধ্যমেও খেলতে পারে।’

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে ২০টির বেশি গোল এবং অ্যাসিস্ট করা ভিনিসিয়াস ফাইনালে রিয়ালের মূল অস্ত্র হতে পারেন বলে মনে করেন ওয়েন, ‘যখন ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড উপরে ওঠে, তখন তার ফেলে যাওয়া স্পেস ব্যবহার করে ভিনিসিয়াস লিভারপুলকে আঘাত করতে পারে। আমার মনে হয়, অ্যানচেলোত্তিও এটা করার চেষ্টা করবে, ভিনিসিয়াস তাদের অন্যতম অস্ত্র হতে পারে।’

রোববার (২৯ মে) বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-লিভারপুল।

এমএসএম / এমএসএম

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান