চট্টগ্রামে আলোচিত রাশেদ কামাল হত্যা মামলায় প্রকৃত আসামীদের চার্জশীট দেয়ার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজারস্থ আলোচিত রাশেদ কামাল হত্যার কান্ডের মূল আসামিদের বাদ দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কমীদের বিরুদ্ধে মামলায় সুপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা চার্জশীট দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে এ ধরণের অভিযোগ করেন ফটিকছড়ি সানমুন ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে ১নং গলি হতে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম সিকদার, আবদুস সালাম, দিদারুল বশর দুদু, শাহেদুল আলম, ফটিকছড়ি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক সামসুদ্দিন, প্রচার সম্পাদক রেজা, সদস্য আব্বাস উদ্দিন, দিদারুল আলম, ইসমাইল মাহমুদ, তোফাচ্ছের হোসেন, সোহেল হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য লিটন, লোকমান, মো. হাসান, পারভেজ, আকতার হোসেন, তৌহিদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের। তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এবং জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৯৮৮ সালে আমি একজন কর্মী হিসেবে যোগদান করি। তারই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল হতে ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করি। ২০০৩ সাল হতে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। ২০১২ সাল হতে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। তৎকালীন বিএনপি-জামায়াত জোটের নির্যাতিত নির্পীড়িত ও মানবেতর জীবন যাপন করে আসছি। বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরেও কিছু কুচক্রীমহল আমাকে সহ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ৩৯ জনকে সুপরিকল্পিতভাবে রাশেদ কামাল হত্যায় ষড়যন্ত্রমূলক ভাবে আসামী করা হয়। এ ধরণের মামলা দিয়ে দলীয় নেতা কর্মীরা যাতে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনের কর্মকান্ড থেকে দুরে রাখার কৌশল মাত্র। এরই ধারাবাহিকতায় এই মিথ্যা মামলায় চার্জশীট প্রদান করেন। আমি দলের একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আওতায় আনা হোক।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা