ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

সভাপতি আবুল কালাম, সম্পাদক মিজানুর রহমান টিটু

কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন আ. লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৭:১৫
বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবদিয়া উপজেলা শাখার বড়ঘোপ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ছাতা প্রতীকে ১৮৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুস্তম আলী (আনারস) প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান টিটু। 
 
শুক্রবার (২৭ মে) কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রথম পর্বে বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সভাপতি, বড়ঘোপ ইউপি'র চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক  মিজানুর রহমান টিটুর  সঞ্চালনায় আলোচনা সভা এবং বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। 
 
সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুচ ছাফা বি কম,সিনিয়র সহ-সভাপতি মৌলভী মুহাম্মদ তাহের, সহ-সভাপতি যথাক্রমে, মাহাবুব আলম মাতবর, আরিফ মোশারফ, মাষ্টার মুহাম্মদ ইউনুস,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের,যুগ্ন সাধারণ সম্পাদক  আসাদ উল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লালা, প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আজম সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দীন ইকু,উপজেলা আ.লীগের ক্রিড়া সম্পাদক মোস্তাক আহমদ,আলী আকবার ডেইল  ইউনিয়ন আ'লীগ সভাপতি কাইয়ুম ইসলাম সিকদার,কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী,যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, কৃষক লীগের আহবায়ক কাইছার সিকদার, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা , উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম ও সহ-সভাপতি এইচ.এম সাজ্জাদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ