ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘সেমিফাইনালের’ আগে তিরস্কারের শিকার দীনেশ কার্তিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৭:২১

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আর কিছুক্ষণ পরই আইপিএলের সেমিফাইনালে নামবে রয়্যাল চ্যালেঞ্জাররস বেঙ্গালুরু। তবে তার ঠিক আগে দলটির উইকেটরক্ষক দীনেশ কার্তিককে শুনতে হলো তিরস্কার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে তিনি ভেঙেছিলেন আইপিএলের আচরণবিধি নীতিমালা। সেজন্যে এবার তিরস্কৃত হলেন আরসিবির অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।

সম্প্রতি এক বিবৃতিতে বিসিসিআই ইডেনে কার্তিকের কোড অফ কন্ডাক্ট ভাঙার কথা জানায় । তবে কার্তিক দোষ স্বীকার করে নিয়েছেন। তাই এই তারকা ক্রিকেটারকে বড়সড় শাস্তির মুখে পড়তে হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আচরণবিধির ২.৩ নং ধারা অনুযায়ী লেভেন-ওয়ান পর্যায়ের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। তবে নির্দিষ্ট করে বলা হয়নি কার্তিক ঠিক কী দোষ করেছেন। প্রাথমিক পর্যায়ের অপরাধ বলেই এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হচ্ছে।

কার্তিক বেঙ্গালুরুর সবশেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। রজত পতিদারের সঙ্গে পঞ্চম উইকেটের জুটিতে ৯২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তিনি। শেষ দিকে কার্তিকের ঝোড়ো ইনিংসের সুবাদেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দু'শো রানের গণ্ডি টপকে যেতে সক্ষম হয়। এরপর নিখুঁত বোলিংয়ে ১৪ রানের জয় তুলে নেয় বেঙ্গালুরু। 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে