মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা অভিবাসীদের ধরতে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এসময় বাংলাদেশিসহ ৫১ জনকে আটক করা হয়। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) রাতে মালয়েশিয়ার ক্লাং পাছার বেসার মেরু এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব (কেডিএন) দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন।
অভিযানে ৭০৪ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে ৬৩৭ জন ইউএন কার্ডধারী। বাকি ৫১ জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়।
আটক ৫১ জনের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কোন দেশের কতজন তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইউএন কার্ডধারী ৬৩৭ জনকে আটক করা হবে কি-না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইউএন শরণার্থী কার্ডের বিধান নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও শরণার্থী কার্ড পাওয়ার পর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) কার্যক্রমও প্রশ্নের মুখে পড়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন সাংবাদিকদের বলেছেন, অভিবাসন বিভাগের অভিযানের সময় ইউএনএইচসিআরের দেয়া শরণার্থী কার্ড বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও পাওয়া গেছে।
অন্যদিকে গত মাসে কেদাহের একটি অভিবাসন আটক কেন্দ্র থেকে ৬০ জন রোহিঙ্গা পালিয়ে যায়। তারা এখনো পলাতক। এসব রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন বলেন, গত ২০ এপ্রিল রোহিঙ্গা শরণার্থী অস্থায়ী আটক ডিপো থেকে ৫২৮ জন রোহিঙ্গা পালিয়ে যায়। ডিপোর কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়। অন্যরা পলাতক। ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে, পাইকারি বাজারসহ যেসব এলাকায় রোহিঙ্গাদের আনাগোনা বেশি, সেসব এলাকায় যেন অভিযান অব্যাহত রাখা হয়।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন