ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

রিয়াল না লিভারপুল, শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১০:৪০

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে ইংল্যান্ডের লিভারপুল ও স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন হিসেবে ফুরফুরে মেজাজেই মাঠে নামবে রিয়াল। কিন্তু মাত্র এক পয়েন্টের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা খোয়ানোর হতাশা সঙ্গী হয়ে রয়েছে লিভারপুলের। তবু তাদের সামনে থাকছে রিয়ালের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার হাতছানি।

 

২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। উড়ন্ত ফর্মের লিভারপুলকে সেই ফাইনালে খুব একটা লড়তে দেয়নি রিয়াল। গ্যারেথ বেলের জোড়া গোলের সঙ্গে করিম বেনজেমার এক গোলে ৩-১ ব্যবধানে সহজেই ম্যাচটি জিতে নিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচে রিয়ালের বিপক্ষে জয়ের দেখা পায়নি লিভারপুল। এই পাঁচ ম্যাচের চারতিই জিতেছে রিয়াল, ড্র হয়েছে একটি। তবে সবমিলিয়ে আগের আট দেখায় লিভারপুলের জয় তিন ম্যাচে, রিয়াল জিতেছে চারটি আর ড্র অন্য ম্যাচটি।

এর আগে দুইবার ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে দেখা হয়েছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের। ১৯৮১ সালে ইউরোপিয়ান কাপে ১-০ ব্যবধানে জিতেছিল অলরেডরা। তবে সবশেষ ২০১৮ সালের আসরে তারা হেরে যায় ১-৩ ব্যবধানে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের আশপাশেও নেই আর কোনো ক্লাব। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার জিতেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। আজ রাতের ম্যাচে জিতলে মিলানের সমান সাতটি শিরোপা হবে লিভারপুলের।

তবে ইংলিশ জায়ান্টদের কাজটি মোটেও সহজ হবে না। কেননা শেষ সাতবার ফাইনালে উঠে একবারও শিরোপা ছাড়া মাঠ ছাড়েনি রিয়াল। সবশেষ ১৯৮১ সালের ফাইনালে লিভারপুলের কাছেই হেরেছিল তারা। সেখান থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন সালাহ-মানেরা।

লিভারপুলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন বেকার, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড, ইব্রাহিম কোনাতে, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, জর্ডান হ্যান্ডারসন, ফাবিনহো, থিয়াগো আলকান্তারা, মোহামেদ সালাহ, সাদিও মানে ও লুইস দিয়াজ।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য শুরুর একাদশ: থিবো কর্তোয়া, দানি কারভাহাল, এডের মিলিতাও, ডেভিড আলাবা, ফারল্যান্ড মেন্ডি, টনি ক্রুস, কার্লোস হেনরিক ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, ফেডে ভালভার্দে, করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!

বিশ্বকাপ ফাইনালের আগে যে রাউন্ডে যাদের পেতে পারে আর্জেন্টিনা!

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার