ফাইনালে ফেবারিট কোন দল জানেন না লিভারপুল কোচ
রাতে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। চার বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে এ দুই দল। ২০১৮ সালের ফাইনালে লিভারপুলকে হারিয়ে নিজেদের শেষ শিরোপা জিতেছিল রিয়াল।
তবে লিভারপুলও অবশ্য শিরোপার আক্ষেপ ঘোচাতে সময় নেয়নি। ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্বদেশি ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবু এবারের ফাইনালে প্রতিশোধ নেওয়ার হাতছানি অলরেডদের সামনে।
মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে নামার আগে কোনো দলকে ফেবারিট মানতে রাজি নন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে নিয়মিতই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকার কারণে রিয়ালকে খানিক এগিয়ে রাখছেন লিভারপুল কোচ।
তিনি বলেছেন, ‘আমি জানি না (কোন দল ফেবারিট)। আমার কাছে এর সহজ উত্তর নেই। আমরা যদি দুটি ক্লাবের ইতিহাস দেখি এবং (চলতি আসরে) রিয়াল মাদ্রিদ যেভাবে বারবার প্রত্যাবর্তন করেছে, সেসব বিবেচনায় নিলে আমি বলব অভিজ্ঞতার কারণে রিয়ালই এগিয়ে।’
ক্লপ আরও যোগ করেন, ‘অমন পরিস্থিতিতে আমি নিজেদেরও সেই (রিয়ালের) স্তরে দেখতে চাইবো। এই ম্যাচে আমরা যেনো নিজেদের মতো খেলি। আমরা সেরা ছন্দে থাকলে আমাদের বিপক্ষে খেলা কঠিন। আমি জানি না কোন দল ফেবারিট। আমি আসলে বিষয়টা নিয়ে ভাবছি না।’
চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। গত সাত আসরেই চারবার শিরোপা জিতেছে তারা। অন্যদিকে পাঁচ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠেছে লিভারপুল। এটিকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন ক্লপ।
তার ভাষ্য, ‘রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব। তাদের কিছু খেলোয়াড়ের সামনে পঞ্চম শিরোপার হাতছানি, কোচের জন্য এটা হতে পারে চতুর্থ শিরোপা। এত অভিজ্ঞতা আমরা রাতারাতি অর্জন করতে পারবো না। আমরাও অভিজ্ঞ, এটা পাঁচ বছরে আমাদের তৃতীয় ফাইনাল। এটাও বিশেষ কিছু।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ