সলঙ্গায় হেরোইন-ইয়াবাসহ আটক ২
সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ টাকার হেরোইন ও ১ হাজার ৩৭০ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। শনিবার (২৮ মে) ভোর ও শুক্রবার (২৭ মে) রাতে এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২-এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান।
আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার আই আই এলাকার গোবিন্দ সিংয়ের ছেলে শ্রী নিমাই সিং (৪৪) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়ানপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল রুবেল (৪৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার ভোররাতে গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা নিমাই সিংকে আটক করা হয়। এর আগে শুক্রবার গভীর রাতে একই মহাসড়কে সলঙ্গা থানাধীন ধোপাকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৭০ ইয়াবাসহ মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের