র্যাব-৩-এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা ২ মাদক কারবারি আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩-এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামি, অপহরণকারী, জাল নোট ব্যবসায়ী, প্রতারক চক্র, ডাকাতি, চাঞ্চল্যকর অভিযান এবং চোরাকারবারিসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সাম্প্রাতিক সময়ে র্যাব-৩-এর একটি আভিযানিক গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য একটি প্রাইভেটকারযোগে যাত্রী সেজে কুমিল্লা হতে ঢাকা অভিমুখে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলের চালান রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি আভিযানিক দল গতকাল শুক্রবার (২৭ মে) ১০টা ৩০ মিনিটের দিকে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশির মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. জুয়েল (৩৭) এবং মো. সাখাওয়াত হোসেনকে (৩২) গ্রেফতার করতে সক্ষম হয়।
সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের দেহ এবং প্রাইভেটকারটি তল্লাশি করে পেছনের ডালার ভেতর হতে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে যাত্রী সেজে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা) পক্ষে পরিচালক বীণা রানী দাস।
এমএসএম / জামান
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied