ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাবে প্রতিবন্ধী ক্রিকেট দল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২২ রাত ৯:৪০

আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য একের পর এক সম্মান বয়ে নিয়ে আসছে। ২০১৮ সালে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় অনুর্ধ ১৮ বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছরও নারী ফুটবল দল অনুর্ধ ১৯ দল সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতে নিয়েছে। এছাড়াও মার্চে অনুষ্ঠিত বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ এর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী এ তিনটি দলকে অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী সংবর্ধনা প্রদান করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি আজ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট বালিকা এর আন্তঃউপজেলা পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ হতে বাছাইকৃত সেরা ১১ জন বালক খেলোয়াড় ও সেরা ১১ জন বালিকা খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষনের জন্য যথাক্রমে ব্রাজিল ও ইউরোপে প্রেরণ করা হবে।  

 মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত ক্রীড়াবান্ধব উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই বাংলাদেশ নারী ফুটবল দল অনুর্ধ ১৯, বাংলাদেশ নারী ফুটবল দল অনুর্ধ ১৮ যারা ২০১৮ সালে নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়ন হয়েছে , এবং বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে নিজে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করবেন। 

গাজীপুরের জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে