সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রয়াত সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনের স্বরণ সভা অনুষ্ঠিত
সাংবাদিকতার মাধ্যমে খোকন যে ভালো কাজ করে গেছেন আল্লাহ তাকে প্রতিদান দিবেন: ওমর ফারুক
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রয়াত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জামিল হাসান খান খোকনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ শে মে সকাল ১০ টায় কুষ্টিয়া দিশা টাওয়ারে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, ভারপ্রাপ্ত মহাসচিব মহসিন কাজী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নির্বাহী সোহেল রানা, অধ্যাপক আমিরুল ইসলাম সহ দেশের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
স্বরণ সভায় বক্তারা বলেন সাংবাদিক খোকন মাটি ও মানুষের জন্য তার কলম চালিয়েছেন। অসহায় মানুষের জন্য তিনি সাংবাদিকতা করে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের একজন আইডল। ন্যায় ও সততার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন। এসময় তারা আরও বলেন, প্রয়াত জামিল হাসান খান খোকনের মৃত্যুর পরেও কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়ন যেভাবে তাকে মনে রেখেছে, এর মাধ্যমেই বোঝায় যায় তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। সে জন্য ভবিষ্যত প্রজন্মের সাংবাদিকের জন্য আইডল তিনি। তার রেখে যাওয়া কর্ম থেকে শিক্ষা গ্রহন করতে পারে। যার কারনে হলুদ সাংবাদিকতা রুখে, সঠিক সাংবাদিকতায় নিজেদের গড়তে হবে। স্বরণসভায় দেশের নানা প্রান্ত থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied