কোনাবাড়ীতে ৪২২৫ পিস ইয়াবাসহ আটক ৩
গাজীপুরের কোনাবাড়ী থেকে ৪ হাজার ২২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ ঢালাই ফ্যাক্টরির মোড়ে মোমিন পীরের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মেরুরচর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন ওরফে কামার (৫২), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মিলন (৩৪) এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার নীলেরকুটি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩০)।
জিএমপির কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৪ হাজার ২২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক দৈনিক সকালের সময়কে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোনাবাড়ী থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied