ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে আবারো কালনাগিনী সাপ উদ্ধার


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১২:৪৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের একটি বাসা থেকে একটি বিষহীন কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত শুক্রবার (২৭ মে) সকালে শ্রীমঙ্গল পৌর শহরের কালীঘাট রোডের জুয়েল কানু নামে এক ব্যক্তির তিনতলা বাড়ির ছাদ থেকে সাপটি উদ্ধার করা হয়।

শনিবার সংগঠনটির পরিচালক সজল দেব জানান, গত বুধবার দুপুরে বাসার ছাদে কাপড় রোদে দিতে গেলে এক নারী একটি সাপ দেখতে পান। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন তারা। খবর পেয়ে তিনি সেখানে যান। কিন্তু সাপটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুদিন পর শুক্রবার সাপটি উদ্ধার করা হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিগগিরই সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

এই সাপের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান বলেন, কালনাগিনী বিষহীন সাপ। এর কামড়ে মানুষ মারা যায় না। সাপুড়ে, যারা সাপের খেলা দেখান, তারা এ নিয়ে ভ্রান্ত কল্পকাহিনী রচনা করেন।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী