ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে মুরগী খামারে অবৈধ বৈদ্যুতিক তারে জরিয়ে শিশুর মৃত্যু


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ৩:২৮

সিরাজগঞ্জের তাড়াশে এক মুরগী খামারে অবৈধ বিদ্যুতের তারে জরিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি  ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের সাহেব বাজার এলাকায়।  ২৯ মে রবিবার সকালে ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে জান্নাতী খাতুন জুই ভোর বেলায় বৃষ্টি শেষে ওই খামারের পাশে আম কুড়াতে যায়। আম কুড়াতে কুড়াতে খামারের পাশে আম পরে থাকা দেখে তুলতে গেলে তারের সাথে জরিয়ে যায়। 

তালম গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে খামার মালিক আবু তালেব শিয়ালের অত্যাচারে খামারের চারি পাশে গুনার তার জরিয়ে বিদ্যুতের লাইন দিয়ে রেখেছিল। মালিক বাড়ি থেকে বের হয়ে মুরগী খামারে এসে দেখে ওই শিশুটি রেড়ার পাশে মরে পরে আছে। পরে খামার থেকে শিশুটির লাশ নিয়ে দুরে পরিত্যাক্ত স্থানে আবর্জনা দিয়ে ঢেকে রাখে। লাশটি গোপন করার চেষ্টা করলেও পারে নি । মালিক আবু তালেব পলাতক রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, তালম সাহেব বাজার এলাকায় আবু তালেব নামের এক ব্যক্তির মুরগী খামার রয়েছে। সেখানে বর্তমানে কোন মুরগী না থাকলেও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে তিনি ওই খামারের চারপাশে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক তারের লাইন দিয়ে রাখতেন। সেখানে ভোরবেলায় বৃষ্টি শেষে ওই শিশুটি আম কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নুরে আলম বলেন, অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক