ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি পৌরসভায় ৫০ কিলোমিটার ওয়াটার সাপ্লেই লাইন স্থাপন কাজের উদ্বোধন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:৫

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় ওয়াটার সাপ্লাই সিস্টেম ইন পাঁচবিবি পৌরসভা (ডিস্ট্রিবিউশন পাইপড) কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৯ মে) বিকেল ৩টায় পাঁচবিবি-কামদিয়া সড়কের ডিগ্রি কলেজ গেটসংলগ্ন সাপ্লািই লাইনের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী।

এ সময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, পাঁচবিবি পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায়, সহকারী প্রকৌশলী মারুফ আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাঁচবিবির উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, ঠিকাদারি প্রতিষ্ঠান জিলানী ট্রেডার্স, ঢাকার স্বত্বাধিকারী শাহ আলম মোল্লা রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মোশাইদ আল-আমিন সাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায় জানান, ৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৫০ কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন স্থাপন করা হবে। পাইপলাইন স্থাপনের কাজ ৯ মাসে সমাপ্ত হবে। সমাপ্ত হলে ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেনিটেশন প্রজেক্টের আওতায় পাঁচবিবি পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের বাস্তবায়নে প্রকল্পটির কাজ হচ্ছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার