ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ জিতেই বিদায় বললেন মার্সেলো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:১৮

রিয়াল মাদ্রিদে খেলে যাওয়া কিংবদন্তিদের নামগুলো দেখুন। আলফ্রেডো ডি স্টেফানো থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনালদোরা পর্যন্ত খেলেছেন এই ক্লাব। সেই ক্লাবের ইতিহাসেরই সবচেয়ে বেশি শিরোপা জেতা খেলোয়াড় মার্সেলো ভিয়েইরা। সেই মার্সেলো বিদায় জানাচ্ছেন রিয়ালকে, সেটা জানা গিয়েছিল আগেই। এরপর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে আনুষ্ঠানিকভাবে জানা গেল, বিদায় বলছেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে ২৫টি শিরোপা জেতা এই খেলোয়াড় অবশ্য ম্যাচের পরপরই বিদায় বলে দেননি। উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে। এরপর জানিয়েছেন খবরটা। বলেছেন, ‘আমার খুব আনন্দ হচ্ছে, আবেগও চেপে ধরেছে। আমার জন্য কথা বলাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ আমি আমার পরিবার আর সতীর্থদের সবাইকেই দেখছি এখানে। মৌসুমটা কেমন ছিল দেখেছেন আপনারা, আমরা যোগ্য দলই ছিলাম। আমার মতে এটা একটা অদ্ভুত মুহূর্ত। আমি ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, আমি কখনো কল্পনাও করিনি কখনো এমন অর্জন করতে পারব।’ 

‘আমরা ঘামছি, দৌড়োচ্ছি, লড়ছি দলের সঙ্গে। এই মুহূর্তগুলো তরুণদের জন্য, যারা প্রথম ফাইনালটা খেলেছে আর এখনই বেশ পরিণত। এটা পাগলাটে এক মুহূর্ত। পুরো সময়টায় আমাদের সঙ্গে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ।’

এর একটু পরই সাংবাদিকদের প্রশ্ন ধেয়ে গেছে তার কাছে। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন ছিল। চলতি মৌসুম শেষেই চুক্তি শেষ তার, ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। এরপর কোথায় যাবেন তা না জানালেও মার্সেলো জানান, রিয়ালে এটাই ছিল তার শেষ ম্যাচ।

রিয়াল মাদ্রিদের হয়ে অর্জনের খাতাটা নেহায়েত খারাপ নয় রিয়ালের। পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই, ক্লাব বিশ্বকাপ জিতেছেন চার বার। ইউরোপিয়ান সুপার কাপ জিতেছেন ৩বার, ছয়টি লা লিগা শিরোপা আছে তার নামের পাশে, দুটো কোপা দেল রে আর পাঁচটি স্প্যানিশ সুপার কাপও জিতেছেন তিনি।

এমএসএম / এমএসএম

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার