পাবনায় যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে রুহুল আমিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিবেশীরা। রোববার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
রুহুল আমিন স্বরগ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, স্কুলের সামনের রাস্তায় একদল দুর্বৃত্ত রুহুল আমিনের ওপর অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। এ সময় গ্রামবাসীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মামলা করা হবে। আসামিদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। তারা পরস্পর আত্মীয় ও প্রতিবেশী। এর আগেও তারা মারামারিতে জড়িয়েছিল। সেই জের ধরে আজকের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।
এমএসএম / এমএসএম
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন