মৌসুমী ফল কিনে প্রতারণার স্বীকার ক্রেতারা
বগুড়ার শেরপুরে মৌসুমি ফল কিনে অভিনব কৌশলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। লিচু মোসুমি ফলের মধ্যে অন্যতম আকর্ষণীয় ফল। লিচু বিক্রি হয় "শ" হিসেবে।কিন্তু বিক্রেতার কাছে থেকে ১০০ লিচু কিনে ওই থোকাটি গুনে পাওয়া যায় ৭৫-৮০ টি লিচু। এমন অভিযোগ করেছেন সাইফুল ইসলাম সবুজ সহ অনেক ক্রেতাই।বেশিরভাগ মানুষ লিচু নিজে গুনে কেনে না। গুনতে চাইলেও আপনাকে বেশ কটি ফাউ ধরিয়ে দিয়ে বলা হয় ‘বেশি আছে’ আর ক্রেতাও সন্তুষ্ট হয়ে খুশি মনে থোকাটি নিয়ে চলে গেলেন। আর যে ক্রেতা ফ্রি পাওয়ার পরও সন্তুষ্ট হতে না পেরে গুনতে শুরু করলেই বিক্রেতার আপত্তি, দোকানের সামনের জায়গা ফাকা করার তাগিদ। কিছুতেই গুনতে দিচ্ছে না এমনকি ক্রেতার হাত থেকে থোকাটি কেড়ে নিয়ে বিক্রেতা নিজেই গোনা শুরু করে এবং তা করে ক্রেতাকে দেওয়া সেই ফ্রি (অতিরিক্ত) লিচুগুলো দিয়ে। এরপরও দেখা গেল ১০-১২টি লিচু কম। বিক্রেতার একেবারে সহজ উত্তর ‘খুলে ছুটে পড়ে গেছে।’
পাঠক-ক্রেতা, এরপর আর প্রশ্ন কিংবা বাড়াবাড়ি করলে হয়তো ক্রেতাকে নাজেহাল হতে হবে। খোঁজ নিয়ে দেখা দেখেছে ওরা সংঘবদ্ধ চক্র। শুধু গণনায় কম নয়, ওজনযোগ্য ফলগুলোও বিভিন্ন কৌশলে ওজনে কম দেওয়া হচ্ছে। লক্ষ করলে দেখা যায়, ডিজিটাল ম্যাগা স্কেলটি দর্শনীয় স্থানে না রেখে বিক্রেতার পেছনে রেখে মাপার সময় এমনভাবে দাঁড়াচ্ছে যাতে ক্রেতা স্কেলের স্ক্রিনের লেখাটি দেখতে না পায়। গণনা-ওজনে কম দেওয়া ছাড়াও অভিনব কায়দায় আবার বাছাইকৃত ফলের ঠোঙাটি বদল করে অন্য একটি ঠোঙা ধরিয়ে দেওয়ার মতো প্রতারণার শিকার অনেকেই দু-একবার হয়েছে।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম বলেন, বাজার মনিটরিং কমিটি বাজার মনিটরিং করছে৷ তবে এমন ক্ষেত্রে ক্রেতাকেও স্বচেতন হতে হবে তাছাড়া কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied