বালাগঞ্জে বন্যার উন্নতি কিন্তু উদ্বিগ্ন নদীর পাড়ের মানুষ
সিলেটের পানির চাপ কুশিয়ারায় পড়লে টানা এক সপ্তাহর খড়ায় পানি কমছে। কুশিয়ারার পানি হাওর ডুকে হাওর ফুলে ফেঁপে উঠছে দিন দিন। এতে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য, কৃষি ও যাতায়াত খাতে। প্লাবিত হয়েছে উপজেলার ছয়টি ইউনিয়ন।
সূত্র জানায়, কৃষি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে আঁউশের বীজতলা ১ হাজার দু'শত হেক্টর ও সবজি ১ হাজার হেক্টর। মৎস্য খাতে বেশী ক্ষতি হয়েছে ৯.৩০৯ হেক্টর মালিকানাধীন মৎস্যচাষকৃত জমি। পানি উঠায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ২ লক্ষ মাছ, পোনা ১ লক্ষ। অবকাঠামো, মাছ, পোনা মিলিয়ে প্রায় ১৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবন্যায়। গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সড়ক ক্ষতি হয়েছে প্রায় ১০কি.মি।
বালাগঞ্জের পূর্ব পৈলনপুর, বোয়ালজুর, বালাগঞ্জ সদর, দেওয়ান বাজার, পূর্বগৌরীপুর, পশ্চিম গৌরীপুরে নদীর পাড় ও হাওরাঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়েছে দুই হাজার পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, বন্যার্তদের সরকারি ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। নদী ভাঙ্গনের ব্যাপারটি পানি উন্নয়ন বোর্ডের। আমরা তাঁদেরকে অবগত করেছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর বলেন, বন্যার্তদের সরকারি সহায়তা দেয়া হয়েছে। বন্যার উন্নতি হলেও শঙ্কা ও উৎকন্ঠার মধ্যে রয়েছি। নদীর পানি হ্রাসের সাথে সাথে নদীর পাড় ধসে পড়ে। প্রতিবছর আমার উপজেলা শতাধিক পরিবার কুৃশিয়ারার নদীগর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ, নদীর নাব্যতারক্ষা ও নদী ভাঙ্গন প্রতিরোধের বিহীত ব্যবস্থা গ্রহণ করুন।
এ সংবাদ লিখা পর্যন্ত বালাগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে পানি চাপ আবারও আসতে পারে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied