কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬
ডাকাতির প্রস্ততিকালে গাজীপুরের কোনাবাড়িতে অভিযান চালিয়ে সক্রিয় ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রবিবার (২৯ মে) রাত দেড়টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাইমাইল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। আটক ডাকাত দলের সদস্যরা হলেন,সিরাজগঞ্জ জেলার সদর থানার মহিষমারা চরপাড়া গ্রামের আয়নাল হোসেন মাস্টারের ছেলে আনোয়ার হোসেন (৩৫), একই জেলার রঘুনাথপুর এলাকার ফরিদুল শেখের ছেলে সবুজ শেখ (২৮),আবু তাহেরের ছেলে সুলতান (২৮),টাঙ্গাইল জেলার কালিহাতী থানার তেজপুর গুদারাঘাট এলাকার রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৪৫),মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুরিগাঁ গ্রামের রহিমের ছেলে আপন (২৫) এবং গাজীপুর সিটি করপোরেশন এর চানপাড়া ভাঙ্গা ব্রীজ এলাকার বাদলের ছেলে রাকিবুল ইসলাম ইমন (১৮)।
এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত লোহার তৈরি কাটার,একটি লোহার পাইপ,কাঠের বাটযুক্ত একটি স্টিলের চাপাতি,একটি স্টিলের চাকু,কসটেপ,কালো রশি,একটি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টার সময় থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাইমাইল এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৬ জনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক দৈনিক সকালের সময়কে জানান, আটককৃতরা ওই এলাকায় সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়। পরে কোনাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ