ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কাগজপত্র না থাকায় দেবীগঞ্জে মায়া ক্লিনিক বন্ধের নির্দেশ


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ৪:২৮
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ের দেবীগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়। এই সময় বৈধ কাগজ না থাকায় মায়া ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখাসহ যে সমস্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজ হালনাগাদ নেই, তা হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রতিনিধি দল এই অভিযানে অংশ নেন। এই দিন দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
 
এর মধ্যে অ্যাডভান্স ডায়াগন্সটিক সেন্টারে অভিযান পরিচালনায় গিয়ে সেটি বন্ধ পান সিভিল সার্জন। পরে সেখান থেকে পৌরসভার পাটোয়ারী পাড়ায় মায়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিক পরিদর্শনে যান তিনি। সেখানে এই সময় প্রতিষ্ঠানের সাইন বোর্ড, কর্তব্যরত কোন ডাক্তার এবং নার্স পাওয়া যায় নি। নীতিমালা অনুযায়ী ক্লিনিকের কার্যক্রম পরিচালিনার জন্য সার্বক্ষণিক ডাক্তার ও নার্স থাকা বাধ্যতামূলক।
 
 
সেখানকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে পরিমল দে মার্কেটে অবস্থিত একই প্রতিষ্ঠানের ডায়াগনস্টিক সেন্টারে যান প্রতিনিধিদল। ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য হালনাগাদ কাগজ না থাকায় অতি দ্রুত তা হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। এই সময় ক্লিনিক পরিচালনার জন্য বৈধ কাগজ না থাকার কারণে ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, ২০১৩ সাল থেকে মায়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ নেই। যদিও তারা পরে আবেদন করেছেন কিন্তু কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব থাকায় লাইসেন্স এখনো নবায়ন হয়নি। ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকায় এবং সেবার মান যতক্ষণ মানসম্মত না হয় ততক্ষণ পর্যন্ত ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, যেসব ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ কাগজ নেই আমরা তা হালনাগাদের জন্য এক মাস সময় দিব। তা না হলে আমরা সেসব প্রতিষ্ঠান সিলগালা করে দিব। আরো যে সব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে সেগুলোতেও আমাদের স্থানীয় কর্তৃপক্ষ পরিদর্শনে যাবেন এবং নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে অভিযানের সময় যে সব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানান সিভিল সার্জন ডা. রফিকুল হাসান।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ