ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগের ৩৯ নেতা কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৫-২০২২ বিকাল ৫:৩

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজারস্থ আলোচিত রাশেদ কামাল হত্যার কান্ডের মূল আসামিদের বাদ দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৩৯ নেতা কমীদের বিরুদ্ধে তদন্ত  প্রতিবেদন দেয়ায় সুপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা চার্জশীট দিয়েছে বলে অভিযোগ অভিযুক্তদের। অভিযুক্তদের দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করতে একটি চক্র দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া প্রতিবেদন দিয়ে মাঠ খালি করার অপকৌশল বলে দাবি করেন। এ ঘটনায় প্রকৃত আসামিদের দিয়ে বাদ দেয়া হয়েছে বলেও দাবি করেন দলীয় নেতা কর্মীরা। 

দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে এ ধরণের প্রতিবেদন দেয়ায় বৃহস্পতিবার ফটিকছড়ি এলাকায় দলীয় নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফটিকছড়ি আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম সিকদার, আবদুস সালাম, দিদারুল বশর দুদু, শাহেদুল আলম, ফটিকছড়ি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক সামসুদ্দিন, প্রচার সম্পাদক রেজা, সদস্য আব্বাস উদ্দিন, দিদারুল আলম, ইসমাইল মাহমুদ, তোফাচ্ছের হোসেন, সোহেল হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য লিটন, লোকমান, মো. হাসান, পারভেজ, আকতার হোসেন, তৌহিদ প্রমূখ। আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় তদন্ত প্রতিবেদন দেয়ায় বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ