ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:৪৯

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দূঢ় প্রত্যয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদীর উদ্যোগে শনিবার (২৬ জুন) সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও স্থানীয়ভাবে ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাচাই জীবন’ প্রতিপাদ্যে স্বাস্থ্যবিবি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী জোনের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিদর্শক মো. জাকিরুজ্জামান, উপ-পরিদর্শক মো. সেরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক এমএম ইউনুছ আলী, মো. মাহাবুব আলম প্রমুখ।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মাদক একটি বহুমুখী ও বাহুতান্ত্রিক জটিল সমস্যা। দেশের যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে সমাজের সর্বস্তরে মাদকের কুফল সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পরে জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন