ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কিছু কিছু গণমাধ্যম সরকার বিরোধী ভূমিকায় কাজ করছে : পরশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৫-২০২২ বিকাল ৫:২৭
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ১/১১ র কুশীলবরা মাঠে নেমেছে,  কিছু কিছু গণমাধ্যম বিরোধীদলের ভূমিকায় কাজ করছে। তারা চায় সরকারকে ব্যর্থ প্রমাণ করতে,  তারা এমন সব কাজ করছে যাতে মানুষ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলে। আর এই ষড়যন্ত্রের নীল নকশা প্রনয়ন কারীরা  কুশীলব হচ্ছেন এক-এগারোর খলনায়কেরা।  তারা একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায় যারা জনবিচ্ছিন্ন তথাকথিত সুশীল আর বুদ্ধিজীবি,  তাই তদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।'
 
তিনি আরো বলেন আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের  অধীনেই হবে, এই নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে,  কোন ষড়যন্ত্রে কাজ হবে না।
তিনি আরো বলেন  চলমান যুবলীগের সন্মেলন রাজনীতির নতুন দ্বার উন্মোচিত হবে, যুবলীগ নেতাদের সামনে বড় দুটো দায়িত্ব একটি হচ্ছে দল গোছানো আরেকটি হচ্ছে সরকার বিরোধীদের মোকাবিলা করা। 
 
সোমবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনের পর বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর কিং অব চিটাগাং-এ সম্মেলনের প্রথম পর্ব আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক মাহাবু-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য ডা. আফছারুল আমিন, এমএ লতিফ, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ প্রমুখ।
 
নগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা।মাহবুব আলম হানিফ বলেন, জাতীয় সরকার নামে কোন সরকার সংবিধানে নাই, অসাংবিধানিক কোন দাবীতে রাজনৈতিক কর্মসূচীর নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না, জাতীয় সরকারের সপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে, কারন শেখ হাসিনার সরকার অসাংবিধানিক করো হাতে ক্ষমতা তুলে দিবে না। এদিকে সন্মেলনকে ঘিরে নগরীর পাচলাইশ থানার মোড় হতে প্রবর্তক মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখায় জনদূর্ভোগে পড়তে হয় ঐ এলাকায়  চলাচল কারী সাধারণ মানুষ। 
উল্লেখ্য  ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে চন্দন ধরকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে নগর যুবলীগের কমিটি হয়। সেই কমিটি বিলুপ্ত করে ২০১৩ সালের ৯ জুলাই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১০১ সদস্যের কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। এর মধ্যে সম্মেলন করে নিয়মিত কমিটি করার কথা বলা হলেও গত ৯ বছরে তা হয়নি।
 
 দলীয় সূত্র জানায়  যুবলীগের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য ১১৪ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে ৩৮ জন সভাপতি এবং ৭৬ জন সাধারণ সম্পাদক পদের জন্য। 
, গত শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং রোববার চট্টগ্রাম উত্তর জেলা যুলীগের কাউন্সিল অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয়নি। নগর যুলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয়নি ।

এমএসএম / এমএসএম

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ