ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজনৈতিক অস্থিরতায় বদলে গেল পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ১২:১৮

বদলে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডের সিরিজের ভেন্যু। রাওয়ালপিন্ডিতে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতার ফলে সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডি থেকে মুলতানে স্থানান্তরিত হয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল এখন সরকারবিরোধী আন্দোলন করছে। যার ফলে রাজধানী ইসলামাবাদসহ এর আশপাশের এলাকায় আপাতত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিজের মূল ভেন্যু রাওয়ালপিন্ডি রাজধানী ইসলামাবাদের নিকটেই অবস্থিত। সেজন্য সিরিজের ভেন্যু মুলতানে স্থানান্তর করা হয়েছে।

মুলতানকে আগে থেকেই সিরিজের ব্যাকআপ ভেন্যু হিসেবে ঠিক করে রেখেছিল পাকিস্তান। কারণ পিচ সংস্কারের কাজ চলমান থাকায় করাচি এবং লাহোরে এখন সিরিজ আয়োজন সম্ভব নয়। আর মাঠ সংস্কারকাজের ফলে পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামও আপাতত ব্যবহার উপযোগী নেই। সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ভেন্যু হিসেবে মুলতানকেই বেছে নিতে হয়েছে।

সাধারণত বছরের এই সময়টায় মুলতানে আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটও আয়োজন করে না পিসিবি। কারণ এই সময়ে মুলতানের তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে অবস্থান করে। গত বছর মুলতানে বছরের এই সময়ে পাকিস্তানের নারী ক্রিকেটারদের একটি ক্যাম্প আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি। প্রচণ্ড দাবদাহের কারণে সেই ক্যাম্প শেষতক স্থগিত করা হয়েছিল।

এই সিরিজেও তাই দুই দলের খেলোয়াড়দের গরমের সঙ্গে লড়াই করেই খেলতে হবে। তবে ক্রিকেটারদের যাতে একেবারে মাথায় সূর্য নিয়ে মাঠে নামতে না হয়, সেজন্য ম্যাচগুলো হবে দিবারাত্রির। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচগুলো।

পাকিস্তান দল এই সিরিজের জন্য ১-৪ জুন লাহোরে অনুশীলন করবে। ওয়েস্ট ইন্ডিজ ৬ জুন ইসলামাবাদে এসে চার্টার্ড বিমানে মুলতানে যাবে। ৮, ১০ ও ১২ জুন তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে, ম্যাচগুলো আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যখন পাকিস্তান সফর করেছিল তখনই ম্যাচগুলো খেলার কথা ছিল। তবে টি-টোয়েন্টি সিরিজের পরপরই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে করোনা হানা দেওয়ায় তখন ওয়ানডে না খেলেই ফিরে গিয়েছিল ক্যারিবিয়রা।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!

বিশ্বকাপ ফাইনালের আগে যে রাউন্ডে যাদের পেতে পারে আর্জেন্টিনা!

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার