ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ৪:১
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে চাল বোঝাই ট্রাক হতে ১.৫ কেজি হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। 
র‍্যাব সূত্রে বলেন,গত ৩০/০৫/২০২২খ্রিঃ তারিখ র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী জেলা রাজশাহী হতে একটি চাল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় হাস্তান্তরের জন্য আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য  র‌্যাব-২ এর একটি আভিযানিক দলটি ৩০/০৫/২০২২ইং তারিখে রাত ১০.০০ ঘটিকায় রাজধানীর নিউমার্কেট থানাধীন নিলক্ষেত মোড়ে চেকপোষ্ট স্থাপন করে। আনুমানিক ১১.১০ ঘটিকায় সন্দেহভাজন একটি চাল বোঝাই ট্রাক তল্লাশী কালে উক্ত ট্রাকে থাকা মোঃ মাউল আলী (৩২), পিতা- মোঃ নাজিম উদ্দিন, রাজশাহী,মোঃ আব্দুল হাকিম (৪০) পিতা-মোঃ একরাম আলী, রাজশাহীদ্বয়’কে ট্রাকসহ র‌্যাব-২ আটক করে। আটককৃত আসামীদের মাদক চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন (মাদক) আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে তল্লাশী করে  ট্রাকের কেবিনে বসার সীটের নিচে অভিনব পন্থায় লুকায়িত ১ কেজি ৪২০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ১,৪২,০০,০০০/- (এক কোটি বিয়াল্লিশ লক্ষ)টাকা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, দুইটি মোবাইল ফোন এবং নগদ ৫,০০০/- (পাচঁ হাজার)টাকা জব্দ করা হয়। 
 
র‍্যাব আরো বলেন,আটককৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে হেরোইন ক্রয় করে যা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে। অবহিত করেন এএসপি ফজলু হক।
তিনি বলেন,উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব