ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় বীর বিক্রম শহীদ খরিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ৪:৩

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে অবস্থি বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের-২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টায় বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় চত্বরে এ বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর বিক্রম শাহীন খরিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি হাসানুল ইসলাম মহনের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম (পাকু), পণ্ডিত কাজী আবুল হোসেন কলেজের অধ্যক্ষ কাজী মামুনুর রশিদ (তামিম), বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের ম্যনেজিং কমিটির সদস্য মো. ইউনুস আলী, ম্যানেজিং কমিটির সবেক সদস্য ও রাহাদুপুর ইউপি সদস্য ওয়াজেদ আলী ডাব্লু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জলিল, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সচিব একেন আলী জালাল প্রমূখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সেঁজতি, মহনা, স্বর্ণা, রিফাত, ইমরান প্রমুখ বক্তব্য দেন।

এছাড়াও বাহাদুপুর ইউপির সংরক্ষিত ও সাধারণ সদস্যগণ, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২২ শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠান থেকে ৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

আলোচনা সভার শুরুতেই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মসলেম উদ্দিন মৃধার স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে বিদায়ী ছাত্র- ছাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন