ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়েছে এক ইউপি সদস্য


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ৪:৭

আশুলিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়েছে এক ইউপি সদস্যে। এঘটনায় আশুলিয়ার ইয়ারপুরের ইউপি সদস্য রাজন ভূইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে ৭ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান আশুলিয়া থানায় মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার এসআই এমদাদুল হক। অভিযুক্ত রাজনের বিরুদ্ধে এর আগেও মাদক, চাঁদাবাজি, মারধরসহ অবৈধ গ্যাস প্রদানের মামলা রয়েছে। ইউপি সদস্য রাজন সহ মামলার অন্য আসামিরা হলো- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের  রাকিব ভূঁইয়া (২৪), জাহিদ ভূঁইয়া (২৫), শামীম (২৫), শরীফ (২৫), হৃদয় (২২) ও অনিক (২০)।  অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেটে হাবিবুর রহমান ও জাহিদ ভূঁইয়া ইন্টারনেট ব্যবসা করে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ভূঁইয়া ইন্টারনেট সার্ভিস। গত ইউপি নির্বাচনে রাজন ভূইয়া নির্বাচিত হওয়ার পর হতে তারা রাজন ও রাকিব উক্ত ইন্টারনেট ব্যবসায়ী হাবিবকে ব্যবসা ছেড়ে দিতে বিভিন্নভাবে হুমকি ধামিকে দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় রাজন ভূঁইয়ার নির্দেশে এলাকার ইন্টারনেটের কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এবং প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। ব্যবসায়ী হাবিবুর ও তার ভাই  রাজন ও রাকিবের উক্ত দাবীর  প্রতিবাদ করলে রড ও লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এ বিষযে জানতে চাইলে আশুলিয়া থানার এস আই এমদাদুল হক সাংবাদিকদের বলেন, ইন্টারনেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যবসায়ী হাবিবুর রহমান থানায় মামলা করেছেন। তাই অচিরেই আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান