ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় ১৬ টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা: দুই প্রতিষ্ঠানে জরিমানা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২২ বিকাল ৫:২

পাবনায় অনিবন্ধিত ১৬টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার  জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অনিবন্ধিত ওই ১৬ প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এদিকে,  আল শাফি হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটঘরিয়া ও চাটমোহরের সাতঘাটা ও সেফা কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের নিবন্ধনের জন্য ১ মাস সময় দেয়া হয়েছে।
সিলগালা করা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-ফরিদপুর লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, তেঁতুলতলা জংশনে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার, সরকার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক  সেন্টার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার, সিএন্ডবি বাজারের বিল্লাল ডায়াগনস্টিক সেন্টার, নাটিয়াবাড়ী ডিজিটাল ডাফাগনস্টিক সেন্টার, জনতা ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শহীদ মিঠুন ডায়াগনস্টিক  সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, আতাইকুলা মোহনা ডায়াগনস্টিক সেন্টার, হালিমা ডিজিটাল ডায়াগনস্টিক  সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার এবং দাশুরিয়া ক্রিয়েশন ডায়াগনস্টিক সেন্টার।
এছাড়া আল শাফি হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আটঘরিয়া ও চাটমোহরের সাতঘাটা ও সেফা কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের নিবন্ধনের জন্য ১ মাস সময়  দেয়া হয়েছে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী জানান, হাইকোর্টের নির্দেশে পাবনা সিভিল সার্জনের নির্দেশে সাঁথিয়া উপজেলার তিনটি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। কাগজপত্র না থাকলে এ ধরণের প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না।
পাবনার সিভিল সার্জন ডা. মনীসার চৌধুরী বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো স্বাস্থ্য বিভাগ থেকে নিবন্ধন ও নবায়নের মাধ্যমে সেবার মান নিশ্চিত করে তাদের সেবা কার্যক্রম শুরু করতে পারবে। তিনি আরো বলেন, পাবনার জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ ধরণের অভিযান চলমান  থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন