শাহজাদপুর দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মো. আব্দুর রশিদ সভাপতি এবং আজিজুল হক শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে শনিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। সমিতির মোট ৮৮ ভোটের মধ্যে ৮৭ ভোট কাস্টিং হয়। বিকেলে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত আব্দুর রহমান। ১১টি পদে দুটি প্যানেলে মোট ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি মোক্তার হোসেন, মো. সোলাইমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব রানা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মালেক। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো. ইমরান আহমেদ, মো. আফছার আলী, মো. নাছির উদ্দিন, মো. আবুল খায়ের ও মো. সোহেল রানা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন এসআই মনজুরুল ইসলাম, এএসআই নাজমুল হোসেনসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল। এসআই মনজুরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী