নাঙ্গলকোটে নিখোঁজের ৬ দিন পরেও সন্ধান মেলেনী মাদ্রাসায় পড়ুয়া ৪ চার বোনের
কুমিল্লার নাঙ্গলকোটে নানার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নানার বাড়ি থেকে বের হয়ে ৬ দিনেও বাড়ি ফিরেনি চার বোন। নিখোঁজ চার বোন উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। এবিষয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন নিখোঁজ শিক্ষার্থীদের বাবা।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হক দীর্ঘদিন যাবত মৃতদেহের গোসল ও দাফন সেবা করে আসছেন। তার চার কন্যা সন্তান থাকলেও কোন ছেলে সন্তান নেই। তাদের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসা আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। অপর বোন মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
গত বুধবার (২৫ মে) একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায় চার বোন। পরদিন বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে তারা ৪ বোন নানা বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তারা রিপোর্টটি লিখা পর্যন্ত তারা বাড়ি ফিরেনি। গত বৃহস্পতিবার বিকাল থেকে মেয়েরা বাড়িতে না যাওয়ায় তাদের পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চার মেয়েকে সন্ধান নিশ্চিতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন নিখোঁজ ছাত্রীর বাবা মজিবুল হক। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied