ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লেভানডভস্কিকে দলে ভেড়াতে পারবে না বার্সেলোনা!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২২ দুপুর ১২:১২

বায়ার্ন মিউনিখ ছাড়ছেন রবার্ট লেভানডভস্কি, এটা অন্তত তার পক্ষ থেকে নিশ্চিত। এই পোলিশ স্ট্রাইকারের পরবর্তী গন্তব্য হিসেবে বার্সেলোনার নামটাই সবচেয়ে জোরেশোরে শোনা যাচ্ছে। বার্সা কোচ জাভিও তাকে ন্যু ক্যাম্পে দেখতে উৎসুক, সেজন্য বায়ার্ন স্ট্রাইকারের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে লেভানডভস্কির সঙ্গে বার্সেলোনাকে জড়িয়ে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।

বর্তমান অর্থনৈতিক অবস্থায় বার্সেলোনার পক্ষে লেভানডভস্কিকে দলে ভেড়ানো সম্ভব নয় জানিয়ে লা লিগা কর্তা বলেন, ‘বার্সেলোনা তাদের অর্থনৈতিক অবস্থা এবং লা লিগার বিধি সম্পর্কে অবগত। তারা (ফ্রেঙ্কি) ডি ইয়ং অথবা পেদ্রিকে বিক্রি করবে কিনা আমি জানি না। তবে তারা জানে যে খেলোয়াড় বিক্রি করা ছাড়া নতুন খেলোয়াড় দলে টানতে পারবে না। আজকে পর্যন্ত তাদের পক্ষে লেভানডভস্কিকে দলে ভেড়ানো সম্ভব না।’

এদিকে বার্সেলোনার অর্থনৈতিক বাস্তবতার সুযোগ নিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মুখিয়ে আছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস। যেহেতু ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস গত জানুয়ারিতে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে দলভুক্ত করেছে এবং পিএসজি বিপুল অর্থ ব্যয়ে কিলিয়ান এমবাপেকে নতুন চুক্তিতে বেঁধেছে, সেজন্য এই দুই জায়ান্টের পক্ষে আপাতত লেভানডভস্কিকে দলে টানা সম্ভব নয়। তাই লেভানডভস্কির পরবর্তী গন্তব্য হিসেবে প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি, লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম উল্লেখ করেছে এক্সপ্রেস।

চেলসি এই গ্রীষ্মে রোমেলু লুকাকুকে হারাচ্ছে এবং লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন সাদিও মানে। এই দুই ক্লাব তাই পোল্যান্ড অধিনায়ক লেভানডভস্কির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে তারা। যেহেতু লিভারপুল ছেড়ে সাদিও মানে বায়ার্ন মিউনিখে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তাই তার সঙ্গে লেভানডস্কির অদল-বদল করার ভাবনাও নাকি রয়েছে মার্সিসাইড ক্লাবটির।

এমএসএম / এমএসএম

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান