আক্কেলপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়ি
জয়পুরহাটের আক্কেলপুরে এক কৃষকের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কৃষকের বাড়ি পুড়ে ছাই হওয়ার পাশাপাশি পাশর্^বর্তী বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীকর্ণদিঘী গ্রামে ঘটে।
ক্ষতিগ্রস্ত দুই বাড়ির মালিক কৃষক আব্দুস সালাম ও তার ভাই আব্দুল হান্নান ওই গ্রামের আছির উদ্দীনের ছেলে।
ক্ষতিগ্রস্ত দুই পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আনুমানিক সাড়ে ৫টায় বাড়ির সকলের অনুপস্থিতিতে প্রথমে আব্দুস সালামের বাড়িতে আগুন লাগে। বাড়িতে ফিরে এসে প্রথমে নাতি ওমর ফারুক(৯) আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। ওমর ফারুকের চিৎকারের প্রতিবেশীরা এগিয়ে এসে আগগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। চেষ্টার পরেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কৃষক আব্দুস সালামের মাটির দুইতলা বাড়ি, আসবাবপত্র, নগদ২ লক্ষ ৮ হাজার টাকা সহ বাড়িতে থাকা যাবতীয় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুন ছড়িয়ে পরে পাশ্র্¦বর্তী তার মেঝ ভাই আব্দুল হান্নানের বাড়িতে। এতে তার মেঝ ভাইয়ের বাড়িতেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের আদমদিঘী ও আক্কেলপুর ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
কৃষক আব্দুস সালাম বলেন,‘ আমার আর কিছুই অবশিষ্ট নেই। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার ভাইয়েরও অনেক ক্ষতি হয়েছে। ’
আদমদিঘী ফায়ার সার্ভিস জানায়,‘ বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুই বাড়ি মিলে আনুমানিক প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকার (দাবিকৃত নগদ অর্থ বাদে) ক্ষতি হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন,‘আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়