মহেশখালীতে বিট কর্মকর্তাদের ধাওয়া খেয়ে পানিতে পড়ে নারীর মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে লাকড়ি কুড়াতে গিয়ে বিট কমকর্তাদের ধাওয়ায় নদীতে ডুবে খুকি দে (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজনকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে আদিনাথ জেটিসংলগ্ন প্যারাবনে এ ঘটনা ঘটে। নিহত খুকি দে ছোট মহেশখালীর ঠাকুরতলা এলাকার বাদল দের স্ত্রী।
নিহতের ভাতিজা সুলাল দে জানান, শনিবার সকালে ছোট মহেশখালীর আদিনাথ জেটিসংলগ্ন প্যারাবনে লাকড়ি কুড়াতে যান সাত নারী। এ সময় উপকূলীয় বন বিভাগের সদর বিটের সদস্যরা ওই নারীদের ধাওয়া করেন। একপর্যায়ে খুকি দে ও শিব্রা দে প্যারাবনসংলগ্ন নদীতে ঝাঁপ দেন। অন্য নারীরা বাড়িতে ফিরে স্বজনদের খবর দিলে স্বজনরা গিয়ে খুকি দের লাশ উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসেন। শিব্রা দেকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে নিহতের স্বজন রত্না দে দাবি করেন, প্যারাবনের অভ্যন্তরে লাকড়ি কুড়াতে গেলে বন বিভাগের সদস্যরা তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করতেন। না দিলে তাদের লাকড়ি কেড়ে নিতেন। ঘটনার দিন তারা চাঁদার টাকা দিতে না পারায় তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বন বিভাগের সদস্যদের ধাওয়ায় খুকি দে ও শিব্রা দে নদীতে ঝাঁপ দেন। এতে পানিতে ডুবে খুকির মৃত্যু হয়।
অপরদিকে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত বন বিভাগের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক (এসআই) মনিষ বড়ুয়া।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ