পটিয়ায় নন্দীপাড়া সড়কে নিম্নমানের কাজের অভিযোগ
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দীপাড়া সড়কের চলমান উন্নয়নকাজে নিম্নমানের আরসিসি ঢালাইকাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর বাধার মুখে শুক্রবার (২৫ জুন) বিকেলে ঢালাইকাজ বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, পটিয়া উপজেলা পরিষদের আওতায় এলজিইডির অধীনে চলতি অর্থবছরে কেলিশহর নন্দীপাড়া সড়কের ১৫০ মিটার আরসিসি ঢালাইকাজের জন্য আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। আশীষ অ্যঅন্ড কোং নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এ সড়কের কাজ করছে। গত সপ্তাহে পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী ও উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত এ সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। এতে নিম্নমানের কংক্রিট, নিম্নমানে ইট দেখতে পান। এ সময় কংক্রিট থেকে ঝামা কংক্রিট ও রাবিস ঝাঁকিয়ে কংক্রিট ব্যবহার করা এবং রাস্তার পাশে ব্যবহৃত রেজিংয়ের দুই নাম্বার ইট তুলে এক নাম্বার ইট ব্যবহার করার নির্র্দেশ দেন। কিন্তু তা না করে গতকাল শুক্রবার ঠিকাদার সকালে কাজ শুরু করে প্রায় অর্ধেকাংশ কাজ করে ফলেন। এ সময় স্থানীয় লোকজন দেখে তা বন্ধ করে দেন। এ সময় লোহার নিচে নিম্মমানের বক্ল ব্যবহার করায় তা ভেঙে যায়।
এদিকে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের হুইপ আলহাজ শামসুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন