ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে ইলিশ আহরণকারী জেলেদের মাঝে আয়বর্ধক উপকরণ সহায়তা “ভ্যান” বিতরণ


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ২:১৭

মাদারীপুর জেলার শিবচর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার ০২/০৬/২০২২ইং তারিখে ২০২১-২০২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের জীবিকা নির্বাহের জন্য অতিরিক্ত আয়বর্ধক কার্যক্রমের (এআইজিএ) ইলিশ আহরণকারী জেলেদের মাঝে উপকরণ সহায়তা “ভ্যান” বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ইলিয়াছ আহমেদ চৌধুরী অডিটরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর- ০১ (এক) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ এবং আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী নূর- ই- আলম চৌধুরী (লিটন) এমপি। প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, আমাদের যে মৎস্ব সম্পদ আছে, তা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আমরা মৎস্বখাতের শতভাগ বৈদেশিক মূদ্রা অর্জন করতে পারি। তিনি বলেন, এটাকে মাথায় রেখে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের সমুদ্রসীমাকে অনেকদূর পর্যন্ত বিস্তৃত করেছেন। আমাদের মাছ আর কেউ নিয়ে যেতে পারবে না, আমাদের মাছ আমরাই রপ্তানি করতে পারবো। এছাড়াও তিনি দেশি প্রজাতির মাছ সংরক্ষণের জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানান। জেলেদের উদ্দেশ্য করে তিনি বলেন,আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সামনে যে মা- ইলিশের প্রজণনের সময় আসছে ঐসময় আপনাদের সকলকে মা- ইলিশ ধরা বন্ধ রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে মাদারীপুর জেলা মৎস্ব কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা সরকার কর্তৃক জেলেদের জন্য বরাদ্দকৃত সহযোগীতা যেন শতভাগ সঠিকভাবে বিতরণ করা হয়, তার ব্যবস্থা করার জন্য উপস্থিত কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদকে সুপারিশ করেন।

আলোচনাসভা শেষে জেলেদের মাঝে ১৫ টি ভ্যান এবং ২৫ টি বাছুর বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, শিবচর পৌবসভার মেয়র আওলাদ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা বেগম, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত