ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অতিদরিদ্র জনগোষ্ঠির সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎঃ তদন্তে জেলা প্রশাসন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ৪:৪
চট্টগ্রামের মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়নের অতিদরিদ্র জনগোষ্ঠির ৪০ দিনের কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ের ৪শ’ শ্রমিকের ৫ বছরে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় মন্ত্রনালয়ের  নির্দেশে তদন্তে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিক, মৃত ও শ্রমজীবি নারী পুরুষের এই সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ জেলা প্রশাসন থেকে তদন্তের নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে। 
লিখিত অভিযোগে জানা গেছে, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অতিদরিদ্র জনগোষ্ঠির ৪০ দিনের কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ের ৪শ’ শ্রমিকের ৫ বছরে এই টাকা আত্মসাৎ হয়েছে। উক্ত অর্থ টিপসই জাল করার শ্রমিকরা কেউ প্রবাসি, কেউ মহিলা মেম্বার, গ্রাম পুলিশ,ক্ষুধে ব্যবসায়ী পর্যায়ের ব্যক্তি। করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও সচিবের বিরুদ্ধে ওই ইউনিয়নের আরিফুল ইসলামের লিখিত অভিযোগ গত ২৬ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রদান করা। অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার, স্থানীয় সরকার শাখা, চট্টগ্রাম নুরজাহান সাথী স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং ০৫.৪২.১৫০০.৭০১.০২.০০৭. ২১.২৮৯) ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত অর্থ আত্মসাতের অভিযোগ সরেজমিনে তদন্তের বিষয়ে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, উল্লেখিত অভিযোগে তদন্ত করা হলেই জানা যাবে প্রকৃত সত্য।
অভিযোগের বিষয়ে জানতে করের হাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের মোবাইলে একাধিক বার কল ও হোয়াটসঅ্যাপে বিষয় উল্লেখ করে বার্তা দিলে তিনি তা দেখেও কোন সাড়া দেননি।

এমএসএম / এমএসএম

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ