ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ব্রাজিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২২ বিকাল ৫:৫৮

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তবে দলটার নাম যেহেতু ব্রাজিল, সে কারণে ম্যাচটাও আগ্রহের কেন্দ্রবিন্দুতে সমর্থকদের কাছে। নেইমাররা হতাশও করছেন না ভক্ত-সমর্থকদের।

ম্যাচের শুরুতেই গোল আদায় করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭ম মিনিটে ফ্রেডের কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে ডান পায়ের দারুণ এক শটে দক্ষিণ কোরিয়ার জালে বল জড়ান রিচার্লিসন।

তবে ব্রাজিল এই গোলটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। নিজেদের মাঠ বলে দক্ষিণ কোরিয়া শুরু থেকেই ছিল উজ্জীবিত। গোল হজম করার পর সেটিকে পরিশোধ করার জন্য ছিল মরিয়া।

শেষ পর্যন্ত ম্যাচের ৩১তম মিনিটে গোল শোধ করে দেয় তারা। বক্সের বাম প্রান্ত থেকে ডান পায়ের দারুণ এক শটে ব্রাজিল গোলরক্ষক ওয়েভার্টনকে পরাস্ত করেন হাং উই জু। ১-১ গোলে সমতায় বিরাজ করছে এখন ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ।

তবে ৪২তম মিনিটে আবারও নেইমারের গোলে এগিয়ে গেলো ব্রাজিল। পেনাল্টি কিক থেকে গোল করেন পিএসজিতে খেলা ব্রাজিলিয়ান এই তারকা।

৩৯তম মিনিটেই মূলতঃ বক্সের মধ্যে আলেক্স সান্দোকে বাজেভাবে ফাউল করেন লি ইয়ং। রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ব্রাজিলিয়ান ফুটবলারদের আবেদনের প্রেক্ষিতে ভিএআর দেখেন রেফারি। ভিএআর দেখেই পেনাল্টির নির্দেশ দেন তিনি। ৪২তম মিনিটে স্পট কিক নেন নেইমার।

প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি নিশ্চিত গোল মিস হলো ব্রাজিলের। নেইমারের কর্ণার কিক থেকে ভেসে আসা বলে হেড করেন থিয়াগো সিলভা। কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়েছিলেন ক্যাসেমিরো। কিন্তু একেবারে গোলপোস্টের সামনে থেকেও বলটি তিনি মেরে দেন উপরের দিকে। ফলে নিশ্চিত গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না তারা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে