রংপুর বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি
রংপুর বিভাগের আটটি জেলায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। বুধবার বিকেলে রাজধানীতে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।সমিতির সভাপতি ও সাবেক সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সুলতানা ইয়াসমিন।
এ সময় সমিতির সর্বজন শ্রদ্ধেয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সাবেক সিনিয়র সচিব মো. মাহ্ফুজুর রহমান, সমিতির সহ-সভাপতি এবং সাবেক সচিব মো. রেজাউল আহসান , সাবেক অতিরিক্ত সচিব(গ্রেড-১) খাজা আব্দুল হান্নান সমিতির সহ সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন, সমিতির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব কালীরঞ্জন বর্মণ, সমিতির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সমিতির কার্যনির্বাহী সদস্য ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) ড. মইনুল হক আনছারী, সমিতির কার্যনির্বাহী সদস্য ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, সমিতির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পপতি মো. সিরাজুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাকেরুল আবেদীন আপেল, সমিতির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী কমিটির প্রয়াত সদস্য সর্বজনশ্রদ্ধেয় মরহুম মো. আনোয়ারুল গণির নামে রংপুর বিভাগের “গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান” সম্পর্কিত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ সংক্রান্ত বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।এছাড়াও সমিতির স্থায়ী অফিস ক্রয় এবং বিভিন্ন পর্যায়ে জাতীয় পদক প্রাপ্ত এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত রংপুর বিভাগের কৃতি সন্তানদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ সংক্রান্ত বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।রংপুর বিভাগের মানুষের যে কোন দুর্যোগ ,সংকটে ও করোনা মহামারীকালে রংপুর বিভাগ সমিতি, ঢাকা সবসময়ই তার নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার স্বাক্ষর রেখে চলেছে। ইতোমধ্যেই বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সকলের কাছে দৃশ্যমান ও প্রশংসিত হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied