ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছার হালদার চকে মৎস্য ঘেরে হামলা ও লুটপাট


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩-৬-২০২২ দুপুর ৩:৫১
খুলনার পাইকগাছা একটি মৎস্য লীজ ঘেরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মৎস্য লীজ ঘেরটি দখল নিতে ভাড়া করা হয়েছে বহিরাগত সন্ত্রাসী। ২ জুন বৃহস্পতিবার উপজেলার প্রত্যন্ত জনপন লতা ইউনিয়নের হালদার চক এলাকায় এ ঘটনায় ঘটে। বহিরাগতদের পদচারনায় এলাকায় আতংকিত হয়ে পড়েছে নারী ও শিশুরা। 
 
জানাগেছে, ঘটনার দিন গত ২ জুন বৃহস্পতিবার সকাল ১১ টার সময় হালদার চক মৎস্য লীজ ঘেরে বহিরাগতদের নিয়ে হামলা চালিয়ে লুটপাট ও বেঁড়িবাধ কেটে দেয় প্রতিপক্ষ একই এলাকার মৃত আব্বাস গাজীর পুত্র শামছুর গাজী গং। এ সময় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে তারা। 
 
ওই গ্রামের মৃত কোনাই লস্করের পুত্র মৎস্য ঘের মালিক মিজানুর লস্কার জানান, দীর্ঘদিন যাবৎ ওয়াপদার অধীনে এফসিডিআই এর ৮/৬৫-৬৬ নং পোল্ডারের ১২৯ নং খতিয়ানের ৬১২ দাগের জমি ইজারা নিয়ে তিনি মৎস্য লীজ ঘের পরিচালনা করে আসছেন। চলতি ভরা মৌসুমে মাছে ভরা ঘেরটি স্থানীয় শামছুর গাজী, হাফিজুল গাজী ফজর মোড়ল, ডুমুরিয়ার বহিরাগত ইয়াসিন ও মিঠুনের নের্তৃত্বে ৪০/৫০ জনের এক স্বসশ্ত্র বাহিনী বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হামলা চালায়। এ সময় মৎস্য ঘেরের বেঁড়িবাধ কেটে দিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন ও লুটপাট করে তারা। জানাগেছে, ক্ষতিগ্রস্ত মিজানুরের উপার্জনের জন্য ঘেরটি ছাড়া কিছু নেই। ওয়াপদার পার্শ্বে দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি। ওয়াপদা অফিসের কাছ থেকে ইজারা মাধ্যমে তিনি এটি দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় শামছুর গাজী, হাফিজুল গাজী ও ফজর মোড়ল বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করে আসছে। এক পর্যায় মৎস্য ঘেরটি দখল করতে মরিয়া হয়ে পড়ে তারা। মিজানুর আরো জানায়, মৌসুম এলেই তাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে শামছুর গং। সর্বশেষ চলতি মৌসুমে গত বৃহস্পতিবার বহিরাগত সন্ত্রাসী এনে লুটপাট ও বেঁড়িবাধ কেটে দেয় তারা। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় মিজানুর। এ বিষয়ে পাইকগাছা থানা ওসি মোঃ জিয়াউর রহমান জানান, আমার নলেজে আছে। বিষয়টি ওয়াপদার অধীনে তাই এসও সাহেব দেখছেন। তবে ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিবো। লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান, মিজানুর সঠিক আছে। এ বিষয়ে আমি প্রতিবেদনও দিয়েছি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার